খুলনা, বাংলাদেশ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় প্রতিপক্ষের হামলায় “হাসান” নামে যুবক নিহত
  প্রধানমন্ত্রী কক্সবাজার আসছেন ১৩ জুন
  ডুমুরিয়ায় ২০০ বিঘার ঘেরে বাগদা চিংড়ির মড়ক: মৎস্য বিভাগের জরুরী পরিদর্শন ও পরামর্শ
  মৌলভী চা বাগানে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার 
  জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে ডুমুরিয়ায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত
  ইউপি নির্বাচন ঘিরে ছাগলাদাহে মাঠে মোস্তাক আহমেদ, গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া
  শিশু রামিসা হত্যা মামলার রায় আজ, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না
  ডুমুরিয়ায় সরকারি জায়গার মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা
  কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ
  কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা  পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা

এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

[ccfic]

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদে এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু।সোমবার (২০ এপ্রিল) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।জামায়াত জোটের তালিকায় আরও রয়েছেন, জামায়াতে ইসলামী থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার; জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু; জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান; বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন মঙ্গলবার (২১ এপ্রিল)। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT