খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
  কাল শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
  তড়িঘড়ি সংস্কারে যশোরের সড়ক :টেকসইতা নিয়ে প্রশ্ন
  হামের প্রকোপ কবে কমতে পারে?
  যুদ্ধবিরতির মেয়াদ আর দুই দিন
  সরকার জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে : সিলেটে বাণিজ্যমন্ত্রী
  বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বগুড়া ব্যুরো
  সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন
  এনসিপিকে মানুষ জামায়াতের অংশ মনে করে : জিএম কাদের

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ড. নিলোফার মনি

[ccfic]

ডেক্স

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ড. নিলোফার চৌধুরী মনি।সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।নিলোফার চৌধুরী মনি বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নবম জাতীয় সংসদের মহিলা আসন ৩৭ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।তিনি ১৫ আগস্ট ১৯৬৯ সালে জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করে ১৯৯৮ সালে একই প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। ২০১১ সালে নারীর ক্ষমতায়নের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন।নিলোফার চৌধুরী মনি টেলিভিশন টকশোর পরিচিত এক মুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT