খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এফিডেভিট বিজ্ঞপ্তি
  তেরখাদার ইখড়ি দাখিল মাদ্রাসায় দোয়া মাহফিল, বিদায় নিলো ২০২৬ সালের পরীক্ষার্থীরা
  অভিভাবক-শিক্ষক সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নের প্রত্যয় ভবদহ মহাবিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  সন্ধ্যা ৭টার পর দোকান খোলা: চুকনগরে হার্ডওয়্যার দোকানকে জরিমানা
  লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের
  কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা
  কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ
  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি ঘোষণা
  ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান
  স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সন্ধ্যা ৭টার পর দোকান খোলা: চুকনগরে হার্ডওয়্যার দোকানকে জরিমানা

[ccfic]

স্টাফ রিপোর্টার, খুলনা: সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে খুলনার চুকনগর বাজারে একটি হার্ডওয়্যার দোকানকে জরিমানা করা হয়েছে।জানা যায়, চুকনগর বাজারের “বিসমিল্লাহ হার্ডওয়্যার” নামের প্রতিষ্ঠানটি সন্ধ্যা ৭টার পরও খোলা রাখায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।অভিযানে সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে জারি করা সরকারি নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT