খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দৈনিক জন্মভূমির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  ডুমুরিয়ায় এক বিএনপি নেতার ৩ বিঘা জমির তরমুজ কেটে সাবাড়
  স্বল্প খরচে ন্যায়বিচারের বাস্তব উদাহরণ গ্রাম আদালত: মণিরামপুরের মনোহরপুরে দ্রুত মামলা নিষ্পত্তিতে সাফল্যের নজির, প্রকল্প বাস্তবায়নে শতভাগ অর্জন
  সম্পর্ক ভাঙনের গুঞ্জন, রণবীর-দীপিকাকে ঘিরে তোলপাড়
  গল্লামারী এলাকায় সাময়িক যানজট সংক্রান্ত বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ
  খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী
  স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল
  কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান
  পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা ভ্রান্ত, দালালদের ফাঁদে পড়বেন না” : ডিআইজি খুলনা রেঞ্জ
  মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের

গল্লামারী এলাকায় সাময়িক যানজট সংক্রান্ত বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ

[ccfic]

ডেস্ক রিপোর্ট: গতকাল বাংলা নববর্ষের বর্ষবরণ উৎসব উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের কারণে খুলনার প্রধান প্রবেশদ্বার গল্লামারী এলাকায় স্বাভাবিকের তুলনায় যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। একই সময়ে গল্লামারী নতুন ব্রিজের নির্মাণকাজ চলমান থাকায় এবং বিদ্যমান ব্রিজটি নিরাপত্তাজনিত কারণে এক লেনে যান চলাচলের জন্য সীমিত থাকায় সাময়িকভাবে যানজট ও জনজট সৃষ্টি হয়।পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, থানা পুলিশ ও সংশ্লিষ্ট সদস্যরা সমন্বিতভাবে নিরলসভাবে দায়িত্ব পালন করে যানবাহন চলাচল সচল রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। তবুও অতিরিক্ত যানবাহনের চাপ ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কিছু সময়ের জন্য যানজট সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে বিলম্ব ঘটে।খুলনা মেট্রোপলিটন পুলিশ এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নাগরিকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং ভবিষ্যতে যান চলাচল আরও স্বাভাবিক ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করছে এবং একই সাথে সম্মানিত নগর বাসীকে নির্মাণাধীন গল্লামারী ব্রীজের আশে-পাশের বিকল্প রাস্তাসমূহ ব্যবহারসহ পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT