খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

যুক্তরাষ্ট্রের হুমকির পর চীনকে সুখবর দিল রাশিয়া

[ccfic]

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের প্রেক্ষাপটে চীনের সম্ভাব্য জ্বালানি ঘাটতি পূরণে রাশিয়া সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।বুধবার (১৫ এপ্রিল) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘রাশিয়া অবশ্যই উদ্ভূত সম্পদের ঘাটতি পূরণ করতে পারবে—চীনসহ যেসব দেশ ন্যায্য ও পারস্পরিক লাভজনকভাবে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী।’লাভরভ আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রাশিয়া ও চীনের সম্পর্ক ‘অটুট’ রয়েছে। তিনি উল্লেখ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে দৃঢ়তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার করায় চীনের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। কারণ, চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে ওয়াশিংটন জানিয়েছে, চলমান অবরোধের মধ্যে বেইজিংকে ইরানি তেল কিনতে দেওয়া হবে না।এই পরিস্থিতিতে রাশিয়ার প্রস্তাবকে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

।সূত্র: আল-জাজিরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT