খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দৈনিক জন্মভূমির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  ডুমুরিয়ায় এক বিএনপি নেতার ৩ বিঘা জমির তরমুজ কেটে সাবাড়
  স্বল্প খরচে ন্যায়বিচারের বাস্তব উদাহরণ গ্রাম আদালত: মণিরামপুরের মনোহরপুরে দ্রুত মামলা নিষ্পত্তিতে সাফল্যের নজির, প্রকল্প বাস্তবায়নে শতভাগ অর্জন
  সম্পর্ক ভাঙনের গুঞ্জন, রণবীর-দীপিকাকে ঘিরে তোলপাড়
  গল্লামারী এলাকায় সাময়িক যানজট সংক্রান্ত বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ
  খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী
  স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল
  কেশবপুর চারুপীঠ একাডেমির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠান
  পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা ভ্রান্ত, দালালদের ফাঁদে পড়বেন না” : ডিআইজি খুলনা রেঞ্জ
  মার্কিন নৌ অবরোধ পূর্ণাঙ্গভাবে কার্যকর, দাবি সেন্টকমের

খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী

[ccfic]

ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই শিক্ষাখাতে জিডিপি ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে সরকার। শিক্ষাখাতের উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়ন করবে।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। খুব শিগগিরই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার ধাপে ধাপে কাজ করছে।তিনি আরও বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হবে মতবিনিময় সভায় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সদর ও উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা সিলেটের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট মন্ত্রীর কাছে তুলে ধরেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT