খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত
  পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  কোচিং-নোট গাইড বন্ধ করে দেব: ববি হাজ্জাজ
  শিক্ষার্থীদের কাছে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
  সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান কী কী সুবিধা?

ইজিবাইক তল্লাশি করে মিললো আড়াই কোটি মূল্যের স্বর্ন

[ccfic]

 

 

 

খুলনার সমায়ের খবর নিউজ ডেক্স : সাতক্ষীরায় ইজিবাইক তল্লাশি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্নের বার জব্দ করেছে বিজিবি। এসময় চোরাকারবারি মো: সোহেল উদ্দিনকে আটক করা হয়েছে।গতকাল শনিবার(৯মার্চ) সন্ধ্যা ৭টায় আবাদেরহাট সীমান্ত এলাকায় বিজিবি এই অভিযান চালায়। আটক চোরাকারবারি সোহেল উদ্দিন কলারোয়া থানার আইসপাড়া গ্রামের হামেজ উদ্দিনের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক এক প্রেস নোটে এসব তথ্য নিশ্চিত করেছেন।বিজিবি অধিনায়ক জানান, গতকাল সন্ধ্যায় ঝাউডাঙা সীমান্ত দিয়ে বিপুল স্বর্নের চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা অবস্থান নেন। গোপনসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাচারকারী আবাদেরহাট এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়। এসময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে সামনের অংশে স্কচটেপে মোড়ানে ১৫টি স্বর্নের বার উদ্ধার করা হয়। ইজিবাইক চালক মো: সোহেল উদ্দিন এই স্বর্ন ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়। তাকে আটক করেছে বিজিবি।
বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত স্বর্নের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। এর বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা। আটক আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ন ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT