খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
  কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা
  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

[ccfic]

ডেস্ক রিপোর্ট: পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।আজ বুধবার (২২ এপ্রিল) চারজনের এবং আগের দিন ছয়জনের দায়িত্বে বদল আনা হয়।সবশেষ আদেশে কিশোরগঞ্জের পুলিশ সুপার ফরহাদ হোসেনকে পিবিআইতে দেওয়া হয়েছে; ফরহাদ হোসেনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মিজানুর রহমান।রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনকে টুরিস্ট পুলিশে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোজাম্মেল হক গেলেন রংপুরে।এছাড়া মঙ্গলবার এব আদেশে শেরপুরের পুলিশ সুপার কামরুল ইসলামকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, ঢাকা মহানগরের উপ-কমিশনার জহিরুল ইসলামকে শেরপুরে, নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাবকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া পিবিআইয়ের শরীফুল হককে নাটোরে, খুলনা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে পিবিআইতে এবং খুলনা মহানগরের উপকমিশনার তাজুল ইসলামকে খুলনা জেলা পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT