খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

একই পরিবারের ৪ জন খুন, মিলেছে চাঞ্চল্যকর তথ্য

[ccfic]

ডেক্স :

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।এ ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড।বুধবার (২২ এপ্রিল) সকালে নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হেফাজতে থাকা পাঁচজন হলেন— নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা, ভাগনে সবুজ রানা (২৫) এবং ভগ্নিপতি শহিদুল।ওসি মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার হত্যাকাণ্ডের পর থেকে আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করেছি। পুলিশের একাধিক তদন্ত সংস্থাও ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করে। আলামত বিশ্লেষণ এবং পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে যে তথ্য বেরিয়ে আসছে তাতে আমরা ধারণা করছি, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড।তিনি আরও বলেন, অধিকতর তদন্তের স্বার্থে আমরা বিষয়টিকে এ মুহূর্তে নিশ্চিত করে বলছি না৷ আমরা তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েছি এবং বিভিন্ন ইন্টেলিজেন্সের সহায়তা নিয়ে ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করছি। আরও কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করলে তাদেরও পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।তিনি আরও বলেন, মরদেহগুলো এখনো নওগাঁ সদর হাসপাতাল মর্গে রয়েছে। বুধবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।প্রসঙ্গত, গত সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।নিহতরা হলেন— উপজেলার বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT