খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

[ccfic]

ডেক্স :

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে।বার্তাসংস্থা রয়টার্সের বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৫৪.৮৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারির স্বর্ণের দাম বেড়ে ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪,৭৭২.৬০ ডলারে পৌঁছায়।বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি বাড়ানোয় মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমবে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে। ফলে তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কাও কিছুটা কমেছে।তবে পরিস্থিতি এখনো অনিশ্চিত। বিশ্লেষকরা বলছেন, যদি যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘাত শুরু হয়, তাহলে ডলারের মান বাড়বে, তেলের দাম ও সুদের হারও বাড়তে পারে, যা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করবে। এদিকে যুদ্ধবিরতির খবরের পর বিশ্ব শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান পদপ্রার্থী কেভিন ওয়ার্শ জানিয়েছেন, সুদের হার কমানোর বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি সিনেটকে আশ্বস্ত করেছেন যে, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতা বজায় রাখবেন।স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ১.৭ শতাংশ বেড়েছে, প্লাটিনামের দাম ১.৭ শতাংশ ও প্যালাডিয়ামের দাম ১.৯ শতাংশ বেড়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT