
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান ও প্রতিযোগিতার উদ্বোধন শুরু করা হয়।শুক্রবার (১০ এপ্রিল-২৬) বিকেলে আয়োজকরা যশোরের ভূপতি মঞ্চে একটি অনুপম নিরুপম অনিন্দ্য সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে।সংগঠনের সভাপতি আহমেদ রাজু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান স্যার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।অনুষ্ঠানে ৪১ জন ক্ষুদে শিল্পী, আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রত্যেকের শিল্প কর্ম ছিলো মুগ্ধতায় ভরা। অবসরপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজ উন্নয়নে আলোকির নারী কথা সাহিত্যিক, রাশিদা আখতার লিলি অংশগ্রহণকারী প্রতিটি কোমলমতি সোনামণিদের উৎসাহ, অনুপ্রেরণা প্রদানের জন্য তার লেখা ছড়ার বই “ছাতি মাথায় হাতি হাঁটে ” নিজে উপস্থিত থেকে পুরস্কৃত করেন।
