খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি

[ccfic]

ডেস্ক রিপোর্ট: ইরাকের আইনপ্রণেতারা শনিবার (১১ এপ্রিল) নিজার আমেদিকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। রাজনৈতিক বিরোধের কারণে ভোটগ্রহণ ও নতুন সরকার গঠন বিলম্বিত হওয়ার পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।বাগদাদ থেকে এএফপি জানায়, নির্বাচিত হওয়ার পর আমেদির সামনে ১৫ দিনের মধ্যে একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিই এই পদে আসতে পারেন, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই পছন্দ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ অঞ্চলজুড়ে উত্তেজনা তৈরি করেছে এমন এক প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।সরকারি আল-ইরাকিয়া টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার ভোট পেয়ে আমেদি শপথ নেন এবং তিনি বিদায়ী প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদের স্থলাভিষিক্ত হন।৫৮ বছর বয়সী সাবেক পরিবেশমন্ত্রী আমেদি কুর্দি অঞ্চলের অন্যতম ঐতিহাসিক দল প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তানের দীর্ঘদিনের নেতা।ইরাকে প্রচলিত রাজনৈতিক রীতিতে প্রধানমন্ত্রী হন শিয়া সম্প্রদায়ের কেউ, সংসদের স্পিকার হন সুন্নি এবং তুলনামূলক আনুষ্ঠানিক প্রেসিডেন্টের পদটি কুর্দিদের জন্য বরাদ্দ থাকে।গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর প্রেসিডেন্ট নির্বাচন জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক মতবিরোধের কারণে তা দুইবার স্থগিত করা হয়।এদিকে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের রাজনীতিতে হস্তক্ষেপ করে সতর্ক করেছিলেন—যদি মালিকিকে আবার প্রধানমন্ত্রী করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে আর সহায়তা করবে না।এই হুমকিতে ইরাকের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে ইরানঘনিষ্ঠ শিয়া জোট ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ বিপাকে পড়ে, যারা মালিকিকে মনোনয়ন দিয়েছিল।ফেব্রুয়ারিতে মালিকি এএফপিকে বলেন, তিনি তার মনোনয়ন প্রত্যাহার করবেন না, তবে ওয়াশিংটনের উদ্বেগ কমানোর চেষ্টা করবেন।২০০৩ সালে ইরাক আক্রমনের মাধ্যমে দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর থেকে ইরাকের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব উল্লেখযোগ্য। তবে একই সঙ্গে বাগদাদের আরেক প্রধান মিত্র ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বৈরী।সূত্র: বাসস

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT