খুলনা, বাংলাদেশ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মনোনয়ন জমায় শক্ত বার্তা, বাগেরহাটের উন্নয়নে প্রত্যয়ে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা
  জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সাথে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা
  যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান
  আজ থেকে শুরু হচ্ছে কলেজ পর্যায়ে অনলাইন ক্লাস
  ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও হয়নি সমঝোতা, চুক্তি ছাড়াই ফিরে যাওয়ার পরিকল্পনা ভ্যান্সের
  ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  শক্তির প্রদর্শনী ও যুদ্ধ যথেষ্ট হয়েছে: পোপ লিও
  যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর সফর: উলাশী খাল পুনঃখনন ও মেডিকেল কলেজ উন্নয়নে নতুন আশা
  গণভোটের রায় বাস্তবায়নে চাপ: খুলনায় ১১ দলের বিক্ষোভ, সরকারের কড়া সমালোচনা

খুলনা নগরীতে মুদি দোকানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

[ccfic]

ডেস্ক রিপোর্ট: খুলনার খালিশপুর থানার নয়াবাটি এলাকায় তাঁতি দলের ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সোনামিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সোনামিয়া নিজ ব্যবসা প্রতিষ্ঠান একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।প্রাণ বাঁচাতে গুরুতর আহত অবস্থায় তিনি সেখান থেকে দৌড়ে পাশের একটি বাসায় আশ্রয় নেন। তবে সেখানেও হামলাকারীরা তাকে অনুসরণ করে আবারও কুপিয়ে গুরুতর জখম করে।প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের মধ্যে দুইজন মাক্স পরা ছিল এবং অপরজন হেলমেট পরিহিত অবস্থায় ছিল। তারা ধারালো অস্ত্র ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সোনামিয়া স্থানীয়ভাবে একজন চা দোকানি হিসেবে পরিচিত ছিলেন এবং একই সঙ্গে তিনি ১০ নম্বর ওয়ার্ড তাঁতি দলের আহ্বায়কের দায়িত্বে ছিলেন।হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT