খুলনা, বাংলাদেশ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কয়রা-পাইকগাছায় আইসিডি’র ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪ হাজার মানুষ
  মনোনয়ন জমায় শক্ত বার্তা, বাগেরহাটের উন্নয়নে প্রত্যয়ে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা
  জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সাথে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা
  যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান
  আজ থেকে শুরু হচ্ছে কলেজ পর্যায়ে অনলাইন ক্লাস
  ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও হয়নি সমঝোতা, চুক্তি ছাড়াই ফিরে যাওয়ার পরিকল্পনা ভ্যান্সের
  ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  শক্তির প্রদর্শনী ও যুদ্ধ যথেষ্ট হয়েছে: পোপ লিও
  যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর সফর: উলাশী খাল পুনঃখনন ও মেডিকেল কলেজ উন্নয়নে নতুন আশা

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

[ccfic]

ডেস্ক রিপোর্ট: গাজীপুরে একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ মাসুমা আক্তার। জন্মের পর মা ও পাঁচ শিশু সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। এদের মধ্যে তিনটি মেয়ে ও দু’টি ছেলে। এমন বিরল ঘটনা দেখতে এলাকার মানুষের ঢল নেমেছে বাড়িটিতে।শনিবার দুপুরে গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি শুক্রবার সন্ধ্যায় জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামে নিজ বাড়িতে পাঁচ সন্তান নিয়ে ফিরেছে পরিবারটি।বর্তমানে নিজ বাড়িতেই শিশুদের যতœ নেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের চিকিৎসক দল রয়েছে। তাদের পক্ষ থেকেও নজরদারি রয়েছে। এর আগে গত ৫ এপ্রিল ঢাকার পিজি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মাসুমার কোলজুড়ে আসে পাঁচটি শিশু। এ ঘটনায় ওই পরিবারটির মাঝে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়ে।মাসুমার স্বামী কাজল মিয়া জানান, আমার স্ত্রীর প্রসব ব্যথা উঠার আগেই নির্দিষ্ট সময়ে আমরা ভালো চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে চলে যাই। সেখানকার চিকিৎসকরা গুরুত্বের সঙ্গে পরীক্ষা করে সিজার সম্পন্ন করে। পরে এক এক করে পাঁচ সন্তান আমাদের কোলে এনে দেন। এমন ঘটনায় ওই হাসপাতালের চিকিৎসকরাও হতভম্ভ হয়ে যায়। আমি কখনও ভাবিনি আমার স্ত্রী আর সন্তানদের সুস্থভাবে নিয়ে বাড়ি ফিরতে পারব।কাপাসিয়া মডিউল কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কামরুজ্জামান সেলিম বলেন, গতকাল শুক্রবার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ওই পাঁচ নবজাতক ও মাকে নিয়ে আমাদের হাসপাতালে আসে পরিবারটি। এখানে আমরা বাচ্চাদের ওজন পরিমাপ করে দেখি পাঁচ বাচ্চার ওজন একত্রে আট কেজি। আর প্রতি বাচ্চাই দেড় কেজি ও তার বেশি রয়েছে। সাধারণত এমন ঘটনা অত্যন্ত বিরল। মূলত যে নারীরা সন্তান নিতে আগ্রহী হয়ে ওষুধ সেবন করে থাকেন, তাদের মধ্যে এমন প্রবণতা দেখা দেয়। আমরা শিশুদের পরীক্ষা নিরীক্ষা করে সুস্থতা নিশ্চিত করে তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT