
ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ১১ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ১৯.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানাধীন বয়রা রায়ের মহল এলাকায় অভিযান চালায়। অভিযানে মাদক কারবারি কাজী জাকারিয়া হোসেন রুবেল (৪২), পিতা-কাজী হাফিজুর রহমান, সাং-বয়রা রায়ের মহল মল্লিক বাড়ী রোড, থানা-হরিণটানা, খুলনাকে ৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
