খুলনা, বাংলাদেশ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এখন থেকে হরমুজ প্রণালির টোল দিতে হবে ইরানি মুদ্রায়
  জুলাই স্মৃতি জাদুঘর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে সরকার: নাহিদ
  নতুন মাইলফলকের সামনে মেসি
  আধুনিক তেরখাদা গড়ার লক্ষ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী- খাকী ইকবাল হোসেন.
  খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা
  ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিরোধ চলবে’
  কেশবপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে কৃষকের ব্যপক ক্ষতি
  আবার পূর্ণমাত্রায় চালু হচ্ছে ইরানের সব ব্যাংক শাখা
  হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন!
  মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং

খুলনায় শীর্ষ সন্ত্রাসী সুজন অস্ত্রসহ গ্রেপ্তার র‌্যা‌বের হা‌তে

[ccfic]

ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মোঃ সুজন সরকার (২৮)কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল।খুলনা র‍্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোডের বাসিন্দা সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নির্মাণাধীন গোয়ালঘরের সামনে রাখা একটি ইজি বাইকের পুরাতন সিটের নিচে লুকিয়ে রাখা ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড শটগানের গুলি এবং ২ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।র‍্যাব সূত্রে জানা যায়, সুজন সরকারের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে অভিযোগ রয়েছে।গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত ৷

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT