খুলনা, বাংলাদেশ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সাথে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা
  যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান
  আজ থেকে শুরু হচ্ছে কলেজ পর্যায়ে অনলাইন ক্লাস
  ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও হয়নি সমঝোতা, চুক্তি ছাড়াই ফিরে যাওয়ার পরিকল্পনা ভ্যান্সের
  ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
  শক্তির প্রদর্শনী ও যুদ্ধ যথেষ্ট হয়েছে: পোপ লিও
  যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর সফর: উলাশী খাল পুনঃখনন ও মেডিকেল কলেজ উন্নয়নে নতুন আশা
  গণভোটের রায় বাস্তবায়নে চাপ: খুলনায় ১১ দলের বিক্ষোভ, সরকারের কড়া সমালোচনা
  কেশবপুরে বে-সরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ২১তম বার্ষিক সাধারণ সম্মেলন

তেরখাদা সদর ইউপিতে চেয়ারম্যান পদে প্রস্তুত বিএনপি নেতা শিকদার জাহিদ হাসান

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:তেরখাদা উপজেলার ৫ নম্বর সদর তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি জোরদার করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতা শিকদার জাহিদ হাসান। ইতোমধ্যে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জাহিদ হাসান দলের বিভিন্ন দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তৃণমূল পর্যায়ে তার এই সক্রিয়তা ও ত্যাগের কারণে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তিনি একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মতে, সততা, নেতৃত্বগুণ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে অনেকেই তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন।আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে মাঠে নেমে পড়েছেন জাহিদ হাসান। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানে গিয়ে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি এলাকার প্রবীণ ও তরুণদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে ধারণা নিচ্ছেন।এ বিষয়ে জাহিদ হাসান বলেন, “আমি সবসময় ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখে অংশীদার হয়ে যতটুকু সম্ভব সেবা করতে চাই। একটি আধুনিক, দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”তিনি আরও বলেন, “মা-মাটি ও মানুষের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার। নির্বাচিত হতে পারলে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাব।”জাহিদ হাসান মনে করেন, একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের উন্নয়ন নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্য নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এবং এ জন্য ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT