খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নামল অষ্টম রাজকীয় ক্রিকেট লিগের ‎জমজমাট ফাইনালে কুঁড়েঘর দল চ্যাম্পিয়ন
  জনসেবার প্রতিশ্রুতিতে এগোচ্ছেন বুলু, তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া কামনা
  কেশবপুরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  মোল্লা জাহাঙ্গীর আলমের আক্ষেপ. ভুল জায়গায় নিজেকে বিলিয়ে দেওয়ার আফসোস.
  হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
  অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময় জানালেন শিক্ষামন্ত্রী
  রূপসায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলে রকেট হামলা
  রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন আবু সাঈদের বাবা-মা
  আ. লীগের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম গ্রেপ্তার

কেশবপুরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল-২৬) সকালে ছিল ১০ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিকেলে উপজেলা পরিষদের হল রুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নিজ হাতে পুরস্কার বিতরন করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম ও পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন।৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা প্রথম সাগরদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে কেশবপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়।প্রজেক্ট প্রদর্শন-এর ফলাফল বিবরণীতে (বিশেষ গ্রুপ)-ভিআরবক্স প্রথম স্থান অধিকার করেছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বিজ্ঞান ক্লাব)। শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্ট প্রদর্শন-এর ফলাফল বিবরণী (জুনিয়র গ্রুপ) মাধ্যমিক পর্যায়ে প্রথম কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দ্বিতীয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়। বিজ্ঞান অলিম্পিয়াড এর ফলাফল বিবরণী (সিনিয়র গ্রুপ) প্রকল্প প্রদর্শনীতে প্রথম কেশবপুর সরকারি কলেজ, দ্বিতীয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে পাঁজিয়া ডিগ্রী কলেজ।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ করতে থাকে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT