খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলে রকেট হামলা
  রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন আবু সাঈদের বাবা-মা
  আ. লীগের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম গ্রেপ্তার
  ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  তেরখাদার মধুপুর ইউপি চেয়ারম্যান পদে এডভোকেট শহিদুল ইসলাম,এলাকাবাসীর আস্থা ও সমর্থনে এগিয়ে
  খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪
  চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে নেই ভোটার
  তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রমিজ
  দিঘলিয়া উপজেলা নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য ৪ প্রার্থীর প্রচারণা, জামায়াতের একক

তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রমিজ

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:খুলনার তেরখাদা উপজেলার ৫ নম্বর তেরখাদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও তরুণ রাজনীতিবিদ শামীম আহমেদ রমিজ। বৃহস্পতিবার গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন।এ সময় তিনি তেরখাদা সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।শামীম আহমেদ রমিজ বলেন, তেরখাদা সদর ইউনিয়নের মাটি ও মানুষের সঙ্গে তার আত্মার বন্ধন রয়েছে। এই জনপদের উন্নয়ন কোনো একক ব্যক্তির কাজ নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব। তিনি বিশ্বাস করেন, জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইউনিয়নটিকে একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় মডেল জনপদে রূপান্তর করা সম্ভব।্তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপদকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে কাজ করতে চান তিনি। নির্বাচিত হলে জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকবেন। ক্ষমতার নয়, মানুষের কল্যাণই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।রমিজ বলেন, তিনি একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও পরিকল্পিত ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান। এ লক্ষ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে একটি কার্যকর প্রশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।এ ছাড়া কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার করেন এই তরুণ নেতা।স্থানীয়দের মতে, আগাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। এ প্রেক্ষাপটে শামীম আহমেদ রমিজের প্রার্থিতা ঘোষণা তেরখাদা সদর ইউনিয়নের নির্বাচনী মাঠে নতুন আলোচনা তৈরি করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT