খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলে রকেট হামলা
  রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন আবু সাঈদের বাবা-মা
  আ. লীগের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম গ্রেপ্তার
  ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  তেরখাদার মধুপুর ইউপি চেয়ারম্যান পদে এডভোকেট শহিদুল ইসলাম,এলাকাবাসীর আস্থা ও সমর্থনে এগিয়ে
  খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪
  চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে নেই ভোটার
  তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রমিজ
  দিঘলিয়া উপজেলা নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য ৪ প্রার্থীর প্রচারণা, জামায়াতের একক

রূপসার ঘাটভোগে বিএনপির পরীক্ষিত মুখ জুয়েল, চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনার রূপসা উপজেলার ৫ নং ঘাটভোগ  ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর পরীক্ষিত নেতা কে এম কামরুজ্জামান জুয়েল। ইতোমধ্যে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করে ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জুয়েল রানা দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি। প্রায় ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি ঘাটভোগ ইউনিয়নে একজন বিশ্বস্ত ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মতে, ত্যাগ, সততা ও নেতৃত্বগুণে জুয়েল রানা ইতোমধ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন। ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিত।আসন্ন নির্বাচনকে সামনে রেখে জুয়েল রানা ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকানে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি মুরব্বি ও তরুণদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।কামরুজ্জামান জুয়েল বলেন, “আমি সবসময় ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। তাদের সুখে-দুঃখে পাশে থেকে যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সেবা করতে চাই। ঘাটভোগ ইউনিয়নকে একটি আধুনিক, দারিদ্র্যমুক্ত, শিক্ষাবান্ধব ও বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”তিনি আরও বলেন, “আমাদের ইউনিয়নের মা-মাটি ও মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। নির্বাচনে বিজয়ী হতে পারলে সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।”জুয়েল রানা জানান, একটি উন্নত ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে উন্নয়ন অত্যন্ত জরুরি। সে লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন এবং ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছেন।এদিকে, ঘাটভোগ ইউনিয়নে নির্বাচনী আমেজ ইতোমধ্যে তৈরি হতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কামরুজ্জামান জুয়েলের সক্রিয় গণসংযোগ ও রাজনৈতিক অবস্থান স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT