খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- হুমায়ুন কবির.
  উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম-আতাউর রহমান রনু.
  ভাত রান্নাকে কেন্দ্র করে স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী.

ভাত রান্নাকে কেন্দ্র করে স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার// বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকায় ভাত রান্নায় দেরি হওয়াকে কেন্দ্র করে নিজের স্ত্রী মুসলিমা বেগমের ওপর নির্মম হামলার অভিযোগ উঠেছে তার স্বামী চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবার থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।তথ্য সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী চুন্নু তার স্ত্রী মুসলিমা বেগমের ওপর শরীরে গরম ফ্যান ও ভাত ঢেলে দিয়ে অমানবিক নির্যাতন চালায়। স্বামীর এমন বর্বরোচিত আচরণে এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। একজন স্বামী কতটা নিষ্ঠুর হলে, সামান্য কারণে নিজের অর্ধাঙ্গিনীর ওপর এভাবে তাণ্ডব চালাতে পারে এমন প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে।ক্ষুধার জ্বালা কি তবে মনুষ্যত্বকেও গ্রাস করে নিয়েছে? ভুক্তভোগী নারীর আর্তনাদ ও চোখের জল আজ পাগলা উত্তরপাড়ার আকাশ-বাতাসকে ভারী করে তুলেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT