
রাসেল -স্টাফ রিপোর্টার// খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম—ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো: মিল্টন মুন্সি।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে মিল্টন মুন্সি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।রাজনৈতিক অঙ্গনেও তার রয়েছে বিস্তৃত পরিচিতি। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি-র আস্থাভাজন হিসেবে পরিচিত মিল্টন মুন্সি জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাছে সুপরিচিত একটি নাম। দলীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা তাকে একটি শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।ইউনিয়নের সাধারণ মানুষ মনে করেন, মিল্টন মুন্সি একজন ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক মানুষ। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়দের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি গরিব ও অসহায় মানুষের পাশে থেকেছেন। প্রবীণ ও তরুণরা একরকমভাবে মনে করেন, ইউনিয়নের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।স্থানীয় সচেতন মহলও মনে করেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব। সেই হিসেবে চেয়ারম্যান পদে মিল্টন মুন্সির প্রার্থীতা তাদের কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয় সমাধান মনে হচ্ছে।এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না হলেও, স্থানীয়রা আশা করছেন, মানুষ এবং দলের আস্থাকে গুরুত্ব দিয়ে মিল্টন মুন্সি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। নির্বাচিত হলে বারাসাত ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী এলাকাবাসী।
