খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মোল্লাহাটে ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তেরখাদা ইউপি নির্বাচন ঘিরে তরুণ প্রার্থী আজিবারের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন তরুণ প্রার্থী শেখ আজিজুর রহমান আজিবার। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি ‘মডেল ইউনিয়ন’ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তিনি।সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় আজিবার বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম জনসম্পৃক্ত করা হবে এবং প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তার পরিকল্পনায় অবকাঠামো উন্নয়ন ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গ্রামীণ সড়ক সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে উৎপাদন বাড়ানোর কথা বলেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, খেলাধুলায় উৎসাহ এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সেবা কার্যক্রম সক্রিয় করার পরিকল্পনার কথা জানান আজিবার। বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিরাপত্তা জোরদারে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়নে সিসি ক্যামেরা স্থাপন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে।
এছাড়া সামাজিক সুরক্ষা কার্যক্রমে স্বচ্ছতা আনতে বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। নারী উন্নয়নে উদ্যোগ গ্রহণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথাও উল্লেখ করেন।
বি.এ (স্নাতক) ডিগ্রিধারী আজিজুর রহমান আজিবার তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক দপ্তর সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে আজিবারের পরিকল্পনা ইউনিয়নে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT