খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- হুমায়ুন কবির.
  উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম-আতাউর রহমান রনু.
  ভাত রান্নাকে কেন্দ্র করে স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী.
  খুলনার দিঘলিয়ায় বাংলা নববর্ষ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় এক ব্যক্তির মাছের ঘের থেকে জোরপূর্বক মাছ মেরে নেয়ার অভিযোগ

[ccfic]

স্টাফ রিপোর্টার, খুলনা: খুলনার ডুমুরিয়ায় এক ব্যক্তির মাছের ঘের থেকে জোরপূর্বক মাছ মেরে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী ঘের মালিক ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার নীচুখালী গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরদারের ছেলে বিধান চন্দ্র সরদার তার পৈতৃক সূত্রে পাওয়া ২.৩১ একর জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। উক্ত মাছের ঘের নিয়ে বিধান চন্দ্রের প্রতিপক্ষ মৃত সরৎ চন্দ্র সরদারের ছেলে প্রভাষ সরদারের সাথে কয়েক বছর যাবৎ বিরোধ চলছে। এমতাবস্থায় রোববার ভোরে প্রভাষ লোকজন নিয়ে ঘের থেকে মাছ ধরতে থাকে। এ ঘটনা জানতে পেরে ভোর ৬টার দিকে বিধান সরদার তাদের বাঁধা দিতে গেলে প্রভাষ সরদার, তার ছেলে দিপক, অসীম, নাতি আনন্দ সহ ৭/৮ জন তাকে মারতে আসে এবং সেখান থেকে সরে যেতে বলে। এসময় বিধান ঘটনাস্থল ত্যাগ করলে তারা মাছ নিয়ে চলে যায়। উক্ত মাছের আনুমানিক মুল্য ৫লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এব্যপারে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে, ওই এলাকার বাসিন্দা গুরুপদ সরদার, পংকজ সরদার সহ অনেকেই মাছ মারার ঘটনা দেখেছে বলে জানায়। এ বিষয়ে বিধান সরদার বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছেন।এ ব্যাপারে জানতে চাইলে প্রভাষ সরদার মাছ মারার ঘটনা অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্যে বিধান এই কাহিনী রটাচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT