খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার
  টেকসই বেড়িবাঁধ, আইনশৃঙ্খলা উন্নতি, কলকারখানা চালুসহ একগুচ্ছ দাবি উপস্থাপনের পরিকল্পনা খুলনার ৬ এমপি’র
  ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু কাল
  গোয়াড়ায় কবিগানে এমপির আর্থিক সহযোগিতা.
  স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
  সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
  বটিয়াঘাটার গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়ন বিএনপি’র কমিটি স্থগিত
  ইরানে স্কুলে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্র দায়ী: সিআইয়ের সাবেক পরিচালক
  সুন্দরবনে পারশে পোনা নিধন অব্যাহত, হুমকিতে জলজ প্রাণবৈচিত্র্য
  হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

টেকসই বেড়িবাঁধ, আইনশৃঙ্খলা উন্নতি, কলকারখানা চালুসহ একগুচ্ছ দাবি উপস্থাপনের পরিকল্পনা খুলনার ৬ এমপি’র

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয় আক্তার:উনিশ মাস পর সরব হচ্ছে জাতীয় সংসদ। ১৮ বছর পর নিরঙ্কুশ জয় নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে যাচ্ছে বিএনপি। খুলনার ৬ টি আসনের মধ্যে নির্বাচিত ৫ জনই নতুন মুখ। ২০ বছর আগে এই সংসদে খুলনা-২ আসনের প্রতিনিধিত্ব করেন বিসিবি’র সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি। আজ প্রথম অধিবেশনে খুলনার ছয়টি আসনের সংসদ সদস্যরা ১৮ টি দাবিকে প্রাধান্য দেবেন।খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক। সরকারি দলের হুইপ। তিনি সংসদে নতুন মুখ। নির্বাচনের আগে তার স্লোগান ছিল ‘খুলনা-৩ সবার, দায়িত্ব আমার’। তিনি এ অধিবেশনে দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ও ব্যক্তি মালিকানাধীন জুটমিলসহ সকল কলকারখানা চালু করার দাবি ৬জানাবেন। রপ্তানি প্রক্রিয়াকরণ অর্থাৎ ইপিজেড আদলের শিল্প নগরীর গড়ে তোলার প্রস্তাব করবেন তিনি। এছাড়া সকল প্রকার চাদাঁবাজ ও সন্ত্রাসী কর্মকা-ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে জানাবেন।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজখুলনা-৪ আসনের সংসদ সদস্য বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি সংসদে প্রাধান্য দেবেন ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণ। জেলখানা ঘাট থেকে সেনের বাজারে এ ব্রিজ নির্মাণের ফলে খুলনার সাথে রূপসা ও তেরখাদা এবং জাতীয় মহাসড়কের সাথে সংযোগের মাধ্যমে রাজধানীতে যাতায়াত সহজ হবে। দিঘলিয়ায় অর্ধনির্মিত ব্রিজের কাজ সম্পন্ন করার প্রস্তাব করবেন তিনি। খুলনার আইন-শৃঙ্খলা বর্তমানে চরম অবনতিতে রয়েছে। সংসদে এ ব্যাপারেও কথা বলবেন। লবণাক্ততা দূর করে মিষ্টি পানির ব্যবস্থা করতে পানির ট্যাংকি প্রকল্প চালুর প্রস্তাব করবেন। ভূতিয়ার বিল, নানিয়ার বিল, বাসুখালী বিল, পদ্ম বিলসহ অধিকাংশ বিল সারা বছর জলাবদ্ধ থাকে। এসব বিলসহ সকল খাল খনন করে জলাবদ্ধতা দূরীকরণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করবেন সংসদে।খুলনা-১ আসনের সংসদ সদস্য খুলনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি আমির এজাজ খান। তিনি উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ওপর জোর দেবেন। সংসদে প্রথম অধিবেশনে তিনি পোদ্দারগঞ্জ, পানখালী-বরণ পাড়ায় ব্রিজ নির্মাণ, সুন্দরবনকে আধুনিক ট্যুরিজম জোন ঘোষণায় যুগোপযোগী প্রকল্প গ্রহণের দাবি জানাবেন। সুতারখালী, বানিশান্তা, তীলডাঙ্গা, পানখালী, সুরখালী এলাকার বেড়িবাঁধ নির্মাণে আগে অগ্রাধিকার দেবেন।খুলনা-২ আসনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত ইসলামী থেকে এ্যাড. জাহাঙ্গীর হোসেন হেলাল। তিনি জামায়াতে ইসলামীর খুলনা মহানগর সেক্রেটারি। তিনি সংসদে সুযোগ পেলে প্রথমে খুলনার চরম অবনতি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানাবেন। দ্বিতীয়ত, চাঁদাবাজি ও মাদকের স্বর্গরাজ্য খুলনা মহানগরীকে শান্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাবেন। শিক্ষাক্ষেত্রের চরম দুর্বলতা রোধ ও অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে দাবি জানাবেন সংসদে।খুলনা-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত ইসলাম থেকে আবুল কালাম আজাদ। উপকূলবাসীর দীর্ঘদিনের সমস্যা টেকসই বেড়িবাঁধের। তিনি সংসদে এ ব্যাপারে কথা বলবেন। সুপেয় পানির সমস্যা দূরীকরণে ওটারপ্লান্ট নির্মাণ, পর্যাপ্ত গভীর নলকূপ স্থাপন ও বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংকি প্রকল্প গ্রহণের দাবি জানাবেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT