
নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়ন বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পীর নির্দেশক্রমে এ আদেশ দেয়া হয়।
