খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার
  টেকসই বেড়িবাঁধ, আইনশৃঙ্খলা উন্নতি, কলকারখানা চালুসহ একগুচ্ছ দাবি উপস্থাপনের পরিকল্পনা খুলনার ৬ এমপি’র
  ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু কাল
  গোয়াড়ায় কবিগানে এমপির আর্থিক সহযোগিতা.
  স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
  সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
  বটিয়াঘাটার গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়ন বিএনপি’র কমিটি স্থগিত
  ইরানে স্কুলে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্র দায়ী: সিআইয়ের সাবেক পরিচালক
  সুন্দরবনে পারশে পোনা নিধন অব্যাহত, হুমকিতে জলজ প্রাণবৈচিত্র্য
  হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে এডভোকেট ফিরোজ আহমেদের স্মরণ সভা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :আজ ০৯.০৩.২০২৬ তারিখ খুলনা শহীদ হাদিস পার্ক সংলগ্ন সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিতগণমানুষের নেতা ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট ফিরোজ আহমেদের স্মরণে গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোমিনুল ইসলাম সভাপতি হিসাবে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, এডভোকেট ফিরোজ আহমেদ ছিলেন সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিবেদিতপ্রাণ একজন সাহসী মানুষ। তাঁর আদর্শ ও কর্ম আমাদের সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে।সভাটি সঞ্চালনা করেন সাংবাদিক মহেন সেন। এতে আরও বক্তব্য রাখেন এস এম শাহানেয়াজ বাবুল, সরদার আবু তাহের ও নারী নেত্রী কৃষ্ণা দাসসহ অন্যান্য বক্তারা। বক্তারা তাদের বক্তব্যে এডভোকেট ফিরোজ আহমেদের কর্মময় জীবন, মানবিকতা ও গণমানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা স্মরণ করেন।বক্তারা বলেন, এডভোকেট ফিরোজ আহমেদ ছিলেন সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তিনি আজীবন ন্যায় ও সত্যের পক্ষে কথা বলেছেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।স্মরণ সভায় উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে সমাজকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT