খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার
  টেকসই বেড়িবাঁধ, আইনশৃঙ্খলা উন্নতি, কলকারখানা চালুসহ একগুচ্ছ দাবি উপস্থাপনের পরিকল্পনা খুলনার ৬ এমপি’র
  ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু কাল
  গোয়াড়ায় কবিগানে এমপির আর্থিক সহযোগিতা.
  স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
  সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
  বটিয়াঘাটার গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়ন বিএনপি’র কমিটি স্থগিত
  ইরানে স্কুলে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্র দায়ী: সিআইয়ের সাবেক পরিচালক
  সুন্দরবনে পারশে পোনা নিধন অব্যাহত, হুমকিতে জলজ প্রাণবৈচিত্র্য
  হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

সরকারি হাসপাতালে হাজিরা দিয়েই চেম্বারে চিকিৎসক, নিবন্ধন স্থগিতের নির্দেশ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :সরকারি হাসপাতালে হাজিরায় উপস্থিতি দেখিয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের নিবন্ধন স্থগিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) রাজেশ মজুমদারের ছয় মাসের জন্য নিবন্ধন স্থগিতের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএমডিসিকে অনুরোধ জানানো হয়েছে।চিঠিতে বলা হয়, শরীয়তপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) রাজেশ মজুমদার বায়োমেট্রিক হাজিরা দিয়ে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে রোগী দেখেছেন, এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পায়। ৪ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে একটি টেলিভিশন চ্যানেলে বিষয়টি লাইভ সম্প্রচার করা হয়।নোটিশে বলা হয়েছে, তাঁর এ ধরনের আচরণের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা প্রদান ব্যাহত হয়েছে। এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর পরিপন্থী। এই অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩৯(১) বিধি অনুযায়ী সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ জারির তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT