খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  হাসনাত আবদুল্লাহর পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার
  টেকসই বেড়িবাঁধ, আইনশৃঙ্খলা উন্নতি, কলকারখানা চালুসহ একগুচ্ছ দাবি উপস্থাপনের পরিকল্পনা খুলনার ৬ এমপি’র
  ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু কাল
  গোয়াড়ায় কবিগানে এমপির আর্থিক সহযোগিতা.
  স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
  সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস
  বটিয়াঘাটার গঙ্গারামপুর ও সুরখালী ইউনিয়ন বিএনপি’র কমিটি স্থগিত
  ইরানে স্কুলে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্র দায়ী: সিআইয়ের সাবেক পরিচালক
  সুন্দরবনে পারশে পোনা নিধন অব্যাহত, হুমকিতে জলজ প্রাণবৈচিত্র্য
  হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

অভিনয় শিল্পী সংঘে তিশার বিরুদ্ধে অথৈয়ের লিখিত অভিযোগ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :সম্প্রতি তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন অভিনেত্রী সামিয়া অথৈ। ৩ মার্চ ফেসবুক লাইভে এসে অথৈ দাবি করেন, নাটকের শেষ দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা প্রকাশ্যে তাকে জোরে চড়-থাপ্পড় মারেন।শুটিং সেটে শারীরিকভাবে আঘাতের সুষ্ঠু বিচারের জন্য গতকাল বুধবার (৪ মার্চ) তিশার বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘে লিখিত অভিযোগ করেছেন অথৈ। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।তিনি বলেন, ‘অথৈ গতকাল বুধবার লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এটা নিয়ে খুব শিগগির আলোচনা হবে। সংগঠনের সালিশি কমিটি আছে, তারা অভিযোগটি নিয়ে আলোচনা করবেন।’এর আগে ৩ মার্চ সামাজিক মাধ্যমে লাইভে এসে ঘটনাটি জানান সামিয়া। কাঁদতে কাঁদতে তিনি জানান, তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে যান। কিন্তু তিশা সে উপহার নিতে অস্বীকৃতি জানান। এতে অথৈ হতবাক হয়ে চুপ হয়ে যান।এরপর গত ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের ধারণ চলাকালীন তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে মারধর করেন। সজোরে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন বলে জানান অথৈ। বিষয়টি চরম অপমানজনক হলেও তিনি কিছু বলেননি তিশাকে।এদিকে মনিটরে তিশার কাণ্ড দেখে হতবাক রিংকু, মীর রাব্বী ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সেলিম অথৈয়ের কাছে জানতে চান তিশার এমন আচরণের কারণ। আগে থেকে কোনো দ্বন্দ্ব আছে কি না সে বিষয়েও প্রশ্ন করেন।সে সময় সামিয়া অথৈ জানান, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ থেকে বিরত থাকতে তাকে ফোন করে হুমকি দিয়েছিলেন তিশা। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা।অথৈয়ের অভিযোগের প্রেক্ষিতে তিশা আরও বলেন, ‘সে হয়তো এমনভাবে লাইভ করেছে যে মনে হচ্ছে আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি, কিন্তু ব্যক্তিগত আক্রমণের কিছুই এখানে নেই। এটি তার বুঝতে ভুল হয়েছে। আমি যা করেছি তা পুরোপুরি আমার চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্ট অনুযায়ী করেছি।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT