খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মোল্লাহাটে ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কয়রায় ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার

[ccfic]

কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম:খুলনার কয়রায় কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এসময় একটি নৌকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার ও ১ টি নৌকা জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।তিনি বলেন, ‘আমরা কপোতাক্ষ নদ ধরে কয়রার ঘড়িলাল গ্রামের কাছাকাছি পৌঁছে ভোরের আবছা আলোয় একটি নৌকা দেখতে পাই। এতে বসে দু’জন বইঠা বাইছিল। আমাদের ট্রলারটি ওই নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা কপোতাক্ষ নদে ঝাঁপিয়ে পালিয়ে যান। পরে পরিত্যক্ত নৌকাটি তল্লাশি করে ভেতরের একটি পাত্রে বরফ দেওয়া অবস্থায় ৬২ কেজি হরিণের মাংস পেয়েছি। নৌকাটিও জব্দ করি।এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে এবং উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT