খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

[ccfic]

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা মহানগরীতে ইরানে মার্কিন ও ইসরাইলী যৌথ হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ ২০২৬) সকাল ১১টায় খুলনার পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ খুলনা মহানগর শাখা।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। সভাপতিত্ব করেন জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাবির হুসাইন।জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতী জুনাইদ আহমাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ইরানের উপর মার্কিন ও ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।প্রধান অতিথি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া বলেন, পবিত্র মাহে রমজানে ইরানের উপর এমন নৃশংস ইসরাইলী হামলা নিঃসন্দেহে মানবতা বিরোধী, বিশ্বের কোথাও মুসলমানদের উপর আগ্রাসন হলে মুসলিম উম্মাহকে প্রতিবাদে সোচ্চার হতে হবে।উক্ত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী আবদুল্লাহ রাশেদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী মশিউর রহমান, মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ইকবাল হুসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, মাওলানা ইখলাসুর রহমান, মাওলানা আসাদুজ্জামান।এছাড়াও খুলনা মহানগরের বিভিন্ন ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT