খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ঘের কর্মচারীর মৃত্যু

[ccfic]

স্টাফ রিপোর্টার,এস মেহেদী হাসান, খুলনা:‎ডুমুরিয়ায় বোরো ধান ক্ষেতে সেচ দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার শোভনা কাকমারি এলাকায় এ ঘটনা ঘটে।মৃতের আপন ভাই কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে আব্দুল মালেক ফকির জানান, আমার ভাই আব্দুল খালেক ফকির (৬২) দীর্ঘদিন ধরে ডুমুরিয়া সদরের কাশেম মোল্লার কাকমারি বিলের একটি মৎস্য ঘেরে কর্মচারীর কাজ করে আসছে। ঘটনার দিন বিকেলে ওই ঘেরের ধান ক্ষেতে বৈদ্যুতিক মোটরে সেচ দিতে থাকে।এ সময় অসাবধানতাবশত খালেকের ভিজা হাত তারে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ কামাল হোসেন বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT