খুলনা, বাংলাদেশ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ধার
  এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার
  গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই
  দাকোপে বানিশান্তায় রুবেল হাওলাদার ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার। অতঃপর জেলহাজতে প্রেরণ
  খুলনার নগরভবনে পেট্রোল বোমা হামলা: মোটরসাইকেলসহ চালক আটক
  কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
  পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী
  বটিয়াঘাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে চলছে সাজুগুজু
  দৌলতপুরে রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেপ্তার

পতিত স্বৈরাচারী সরকারের দোষরদের সাথে কোন প্রকার সখ্যতা করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা– জেলা বিএনপি আহবায়ক মন্টু 

[ccfic]

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মন্টু বলেছেন, বিগত পতিত স্বৈরাচারী আওয়ামিলীগ সরকার পালিয়ে গেলেও থেকে গেছে তার দোষরা। সেই দোষরদের কেউ কোন প্রকার সখ্যতা করলে, তাদেরকে আশ্রায় প্রশ্রয়  দিলে সেই সব নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে সকল অপশক্তিেকে প্রতিহত করে দেশ নায়ক তারেক জিয়ার ৩১ দফার স্বপ্ন ব্যস্তন্বায়ন করতে হবে। এসময় তিনি পাইকগাছা উপজেলার,পৌরসভা,ইউনিয়নসহ সকল কমিটি বিলোপ্ত ঘোষনা করেন।বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবপ বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যড,মোমরেজুল ইসলাম, বিএনপি নেতা খান জুলফিকার আলদী জুলু,এনামুল হক সজল,মোল্লা খায়রুল ইসলাম।বক্তব্য রাখেন,তুষার কান্তি মন্ডল,আসলাম পারভেজ,ইব্রাহিম গাজী ও আবু মুছা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT