খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

রাজশাহীতে গুলি করে একজনকে হত্যা

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :

রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা গোলাম মোস্তফা (৫০) নামের একজনকে গুলি করে হত্যা করেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে নগরীরর মতিহার থানার খোঁজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মসজিদে নামাজ পড়তে মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন রাস্তায় রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হন মোস্তফা। অন্ধকার থাকায় হামলাকারীকে চিহ্নিত করতে পারেনি স্থানীয়রা। গুলিবিদ্ধ হওয়ার পর মোস্তফা জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়। হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। মোস্তফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি ওসির।
ডা. শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে নেওয়ার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT