খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

বাগেরহাট–১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দাড়িপাল্লার জয়

[ccfic]

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ বাগেরহাট–১ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে মোল্লাহাট উপজেলা, ফকিরহাট উপজেলা ও চিতলমারী উপজেলা-এর সবকটি কেন্দ্রে।
হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনে দাড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান খান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কপিল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৮৮১ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ২ হাজার ৯৫২।

মোল্লাহাট উপজেলার ৪৬টি কেন্দ্রে দাড়িপাল্লা প্রতীকে ৩২ হাজার ২১৬ ভোট এবং ধানের শীষ প্রতীকে ৩১ হাজার ৩৭২ ভোট পড়ে। এখানে ৮৪৪ ভোটে এগিয়ে ছিলেন দাড়িপাল্লার প্রার্থী।
ফকিরহাট উপজেলার ৫২টি কেন্দ্রে দাড়িপাল্লা প্রতীকে ৫০ হাজার ৭২২ ভোট এবং ধানের শীষ প্রতীকে ৪২ হাজার ১৬ ভোট পড়ে। এ উপজেলায় ৮ হাজার ৭০৬ ভোটে এগিয়ে ছিল দাড়িপাল্লা প্রতীক।
অন্যদিকে চিতলমারী উপজেলায় ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৯৩ ভোট এবং দাড়িপাল্লা প্রতীকে ৩৩ হাজার ৮৯৫ ভোট পড়ে। এখানে ৬ হাজার ৫৯৮ ভোটে এগিয়ে ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী।
তিন উপজেলার সম্মিলিত ফলাফলে শেষ পর্যন্ত ২ হাজার ৯৫২ ভোটের ব্যবধানে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ মশিউর রহমান খান বেসরকারিভাবে বিজয়ী হন। ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT