খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

র‍্যাব-৫ এর অভিযানে নাশকতার পরিকল্পনা নস্যাৎ রহনপুর থেকে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নস্যাৎ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর এলাকা থেকে একটি ওয়ান শ্যুটার পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল রহনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা ছিল। তবে র‍্যাবের সময়োপযোগী অভিযানে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও আলামত জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। র‍্যাব জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT