খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

ঈশ্বরদীর জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠি

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা চকনারিচা বাগবাড়িয়া এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক প্রস্তুতিমূলক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত রাতে অরণকোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাগবাড়িয়া এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর আবু তালেব মণ্ডল সভায় আগামী নির্বাচনে দলের রণকৌশল এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব মণ্ডল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। তিনি ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে জামায়াতের কর্মপরিকল্পনা তুলে ধরেন। ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণে সভাটি জনসমুদ্রে পরিণত হয়। সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT