খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে, সজাগ থাকুন এডভোকেট এমএ মান্নান

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী এড. এমএ মান্নানকে বিজয় করার লক্ষে উপজেলার পূর্ব ৬ ইউনিয়ন বিএনপি কতৃক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী জনসভায় শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মজিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড: এমএ মান্নান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কিছু লোক টাকা নিয়ে ঘুরে, টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাদের কোনো দল নেই, কিছু নেই। আপনারা এ বিষয়ে সজাগ থাকবেন। আমি আশা করি আপনারা ধানের শীষে ভোট দেবেন। এই ধানের শীষের প্রতীক জিয়াউর রহমানের, এই প্রতীক খালেদা জিয়ার, এই প্রতীক তারেক জিয়ার। তিনি আরও বলেন, আজ আপনারা পূর্বাঞ্চলে ইতিহাস সৃষ্টি করেছেন। আমি আপনাদের প্রতি ঋণী হয়ে থাকবো। আমি নবীনগরে কতটুকু রাজনীতি করেছি, তা আপনারা সবই জানেন; আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই। আপনাদের কাছে শুধু আমার আহ্বান, দয়া করে সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিন। প্রধান অতিথি আরও বলেন, আমি আপনাদের দোয়া চাই, আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষে ভোট দিলে আমাদের প্রিয় নেতা তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়া প্রধানমন্ত্রী হলে আপনাদের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল আলম মজনু এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন ভূইয়া শিশির, কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হাসান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, সহ-সভাপতি মোঃ মলাই মিয়া, সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজিব হাসান পাপ্পু আমেরিকা প্রবাসী সুহেল রানা ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান শিশু, বিএনপি নেতা আলতাফ হোসেন বশির, বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শিবপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাদেক মোল্লা, বিদ্যাকুট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন বিশ্বাস, নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি রুকন উদ্দিন প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT