
খুলনার সময়ের খবর ডেস্ক :
বান্দরবানের রোয়াংছড়িতে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং আসন থেকে মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীকে পুল ভোটের বিজয়ী করতে রোয়াংছড়ি উপজেলায় ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে তৃণমূল পর্যায়ে নেতা ও সর্মথকদের নিয়ে ধানে শীষের মার্কা ভোট প্রদানের ব্যাপক প্রচার ও প্রচারণা চালিয়েছে। প্রচারের সময় লিফলেট বিতরণ করেন স্থানীয় ভোটারদের কাছে। এ গণসংযোগ কর্মসূচি প্রচারণা চলাকালীন জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ অংশ নেন। অংশ গ্রহণকারীদের মধ্যে রয়েছে উপজেলা বিএনপি নেতা মংহাইনু মার্মা, রবিসেন তঞ্চঙ্গ্যা, চিত্তরঞ্জন তঞ্চঙ্গ্যা, অংশৈচিং মার্মা। এছাড়া উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
