খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

ত্রয়োদশ নির্বাচন ও গণভোেট ঘিরে উপকূলে কোস্ট গার্ডের জোরদার নিরাপত্তা: মহাপরিচালক, জিয়াউল হক

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ডের মহাপরিচালক, জিয়াউল হক বলেন, সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় নিয়মিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, চরাঞ্চলের নিরাপত্তায় কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে। এ কার্যক্রমে প্রায় ৩ হাজার ৫০০ সদস্যের ১০০টি প্লাটুন মোতায়েন রয়েছে। স্থল ও জলভাগে বিভক্ত এসব প্লাটুন দেশের বিভিন্ন উপকূলীয় জেলার পাশাপাশি ভোলার দুর্গম নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করছে। উপকূলীয় ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোলার চরাঞ্চল ও নদীবিচ্ছিন্ন ভোটকেন্দ্রগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। অস্ত্র উদ্ধার অভিযান ও দুষ্কৃতিকারী আটকের মাধ্যমে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে কোস্ট গার্ড। নির্বাচনকালীন সহিংসতা, নাশকতা ও যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বদা সতর্ক রয়েছে বাহিনীটি। জনগণের জান-মাল রক্ষা ও ভোটাধিকার নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। প্রেস ব্রিফিংয়ে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT