খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

রাকসুর জিএস আ/হতের প্রতিবাদে সড়ক অবরোধ করে রাজশাহীতে বিক্ষোভ

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তালাইমারি মোড়ে শুরু হওয়া বিক্ষোভে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি ও রাকসুর জিএসের ওপর হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা পুলিশি দুর্ব্যবহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন এবং দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তব্য দেন বিলুপ্ত এনসিপি রাজশাহী মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান রুমন, অব্যাহতি পাওয়া মহানগর যুবশক্তির যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর প্রতিনিধিরাও মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে শেষ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT