খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে

রাজশাহীতে ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও পথসভা

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজশাহীর বানেশ্বর বাজার এলাকা থেকে সংগঠনটির জেলা পূর্ব শাখার উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার বানেশ্বর বাজারে এসে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মনজুর রহমান। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় উপজেলা ও ইউনিয়নের সদস্যদের নিয়ে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রা ও পথসভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদ ফাইসাল। তিনি বক্তব্যে শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁর আদর্শ থেকে বিপ্লব, দেশপ্রেম ও আত্মত্যাগের শিক্ষা নিতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল আলী। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

এতে জেলা পূর্ব শাখার সাধারণ সম্পাদক আব্দুল রবসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT