খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সীমান্তে ৩৮ বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনে প্রেস ব্রিফিং

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল ইয়াসির আরফাত হোসেন সংবাদ সম্মেলন করেন। বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি সকাল ১০ টা থানচি সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের সংবাদ সম্মেলনের অধিনায়ক লে: কর্নেল ইয়াসির আরফাত হোসেন বলেন, নির্বাচনকালীন সময়ে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী, নির্বাচন কমিশন ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে বিজিবি। বিশেষায়িত ক-৯ ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদর দপ্তরের র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে, যা প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম। নির্বাচনের আগে ও ভোটের দিন মোতায়েন থাকবে অতিরিক্ত বিজিবি সদস্য। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়। বিজিবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন উপহার পাবে। সংবাদ সম্মেলনের বিজিবি উর্ধতম কর্মকর্তারা উপস্থিত ছিল

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT