খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

রাবিতে শিক্ষার্থীদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য নোবেলখ্যাত আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ-এর ক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফাইনাল ৯ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানটি দুপুর ২টায় শুরু হয়ে রাত ৮টায় সমাপ্ত হয়। হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা, যা জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত হয় এবং বিশ্বব্যাপী “শিক্ষার্থীদের নোবেল” হিসেবে পরিচিত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক সামাজিক সমস্যার উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক সমাধান উপস্থাপনের সুযোগ পায়। গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী

দলগুলোর মধ্য থেকে প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম ‘SIPSAFE’। এছাড়া প্রথম রানার্সআপ হয় টিম ‘বুনন বাজার’ এবং দ্বিতীয়

রানার্সআপ নির্বাচিত হয় টিম ‘The Conquerors’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাল্ট প্রাইজের মতো আন্তর্জাতিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তাধারা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে

বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে VRC Study Abroad, খান তেহেরি ঘর, REMARK, Global Heights এবং Valvoline

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT