খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

লাখাইয়ের সুতাং নদী ও কৃষকের আর্তনাদ!

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

একসময় যে নদী ছিল লাখাই উপজেলার মানুষের আশীর্বাদ, আজ সেই সুতাং নদীই যেন এক মরণফাঁদ। নদীর টলটলে জলের বদলে এখন বইছে ঘন কালো কেমিক্যাল যুক্ত বিষাক্ত পানি। হবিগঞ্জের প্রাণ-আরএফএল কোম্পানির কারখানার নিষিদ্ধ বর্জ্য সরাসরি নদীতে পড়ার ফলে সুতাং নদী এখন আক্ষরিক অর্থেই ‘বোবা কান্নায়’ ভারী হয়ে উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পানি এতটাই দূষিত যে কৃষকরা যখন সেচ দিয়ে ফসলের জমিতে পানি নিচ্ছেন, তখন সেই পানি থেকে তৈরি হচ্ছে সাবানের ফেনার মতো বিশাল ফেনার স্তূপ। কেমিক্যালযুক্ত এই বিষাক্ত পানি জমিতে পড়ার সাথে সাথেই নষ্ট হয়ে যাচ্ছে ধানের চারা, কমে যাচ্ছে মাটির উর্বরতা। লাখাইয়ের তীরবর্তী শত শত কৃষক আজ দিশেহারা। নদী তীরবর্তী একজন কৃষক আক্ষেপ করে বলেন, “আগে এই নদীর পানিতে গোসল করতাম, মাছ ধরতাম। এখন এই পানি জমিতে দিলে ধান লাল হয়ে মরে যায়। প্রতিবাদ করে কী হবে? আমাদের কথা শোনার তো কেউ নেই। “বছরের পর বছর ধরে কৃষকরা তাদের ক্ষতি সয়ে যাচ্ছেন। বহুবার প্রতিবাদ, মানববন্ধন এবং প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। প্রভাবশালী কোম্পানির এই পরিবেশবিরোধী কর্মকাণ্ডের কাছে সাধারণ কৃষকের হাহাকার আজ পরাজিত। সুতাং নদীর এই দূষণ কেবল কৃষিতেই নয়, ধ্বংস করছে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য। নদীর বিষাক্ত পানি থেকে ছড়াচ্ছে উৎকট গন্ধ, যা জনস্বাস্থ্যের

জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রাণ-আরএফএল কোম্পানির বর্জ্য শোধনাগার (ETP) যথাযথভাবে ব্যবহার না করে সরাসরি বিষাক্ত পানি নদীতে ছেড়ে দেওয়ার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাখাইয়ের প্রাণ এই সুতাং নদীকে বাঁচাতে এবং কৃষকদের হাহাকার বন্ধ করতে দ্রুত সরকারি পদক্ষেপ ও পরিবেশ অধিদপ্তরের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT