খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) পুলিশ সুপারের কার্যালয়, জামালপুরের কনফারেন্স রুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া, মাননীয় ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ। সভায় সভাপতিত্ব করেন জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, মান্যবর পুলিশ সুপার, জামালপুর। উক্ত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুর জেলা পুলিশের গৃহীত কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষায় প্রণীত পরিকল্পনা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় গ্রহণকৃত পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে মাননীয় ডিআইজি মহোদয় জামালপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এর আগে মাননীয় ডিআইজি মহোদয় জামালপুর, পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে পুলিশ সুপার জামালপুর এবং জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচছা জানান। পরে, জামালপুর জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস একটি পুলিশ দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর, জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর; জনাব মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেল, জামালপুর; জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল, জামালপুর; শিক্ষানবিশ সহকারী

পুলিশ সুপার জনাব এম. এ. ফয়সাল; জনাব মোঃ পারভেজ আলম, সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার (টু-ডিআইজি), ময়মনসিংহ। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, অফিসার ইনচার্জ (ডিবি-১ ও ডিবি-২), ডিএসবি-১, ডিএসবি-২ এবং টিআই-১ সভায় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT