খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দুই মাদক কারবারি আটক

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড বেইস দক্ষিণ চরনোয়াবাদ সংলগ্ন এলাকায থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কবির হোসেন (৫০) এবং সোলাইমান (২৮)। তারা উভয়েই ভোলা সদর উপজেলার বাসিন্দা। গত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন দক্ষিণ চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোলা সদর উপজেলার চরছিপলি গ্রামের আনসার মিয়ার ছেলে কবির হোসেন (৫০) এবং চরসামাইয়া গ্রামের কাঞ্চন মিঝির ছেলে মো. সোলাইমান (২৮) মাদক কারবারিকে আটক করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, অভিযান চলাকালীন চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় তল্লাশি করে প্রায় ৫৯ হাজার টাকা মূল্যের ৩০ পিস ইয়াবা, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৩ হাজার ৯৫০ টাকাসহ এই দুই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT