খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

শেরপুরে জামায়াত নেতা ও সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল আর নেই। বুধবার রাত ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। পারিবারিক ও দলীয় সূত্র জানায়, নুরুজ্জামান বাদলের কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত থাকলেও সংগঠনের পক্ষ থেকে তাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করায় তিনি চিকিৎসার চেয়ে ময়দানের কাজকে প্রাধান্য দিয়েছিলেন। নিয়মিত ডায়ালাইসিস নিয়েই তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। নির্বাচনী এলাকার সাংগঠনিক কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য তিনি দিনের কাজ শেষে রাতে ময়মনসিংহে যেতেন। সেখানে স্বদেশ হাসপাতালে ডায়ালাইসিস শেষ করে পরদিন সকালেই আবার শেরপুরে ফিরে আসতেন। এই অমানুষিক পরিশ্রম এবং শারীরিক অসুস্থতার মধ্যেই আজ শেষ রাতে তার জীবনাবসান ঘটে। মরহুমের জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য সাবেক শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, সতন্ত্র প্রাণী শফিকুল ইসলাম মাসুদ, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির, জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, শেরপুর ১ আসেনর জামাত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর ২ এর গোলাম কিবরিয়া ভিপি শেরপুর প্রেসক্লাব সেক্রেটারি মাসুদ হাসান বাদল, এনসিপি নেতা ইঞ্জিনিয়ার লিখন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যুতে শেরপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করেন এবং ইসলামি আন্দোলনে তার ত্যাগ ও সাহসিকতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT