খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা
  বৃষ্টির পানিতেই টিকে থাকা জীবন, খুলনার ৩০০ গ্রামে তীব্র পানিসংকট
  সুগার ড্যাডি কাণ্ডে’ চাকরি খোয়ালেন ট্রাম্পের সহযোগী
  ডুমুরিয়ায় তীব্র লোডশেডিং ও তাপদাহে বিপর্যস্ত জনজীবন: ব্যাহত হচ্ছে সেচ ও শিক্ষা
  মিটফোর্ড হাসপাতালে যৌথ অভিযানে ১৬ দালাল আটক
  সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করবে
  বটিয়াঘাটায় জোর পূর্ব তরমুজ ক্ষেত লুট করার হুমকি , থানায় অভিযোগ
  জাইমা রহমানের সঙ্গে আপত্তিকর এআই নির্মিত ছবি পোস্ট, কলেজ শিক্ষার্থী আটক

লামায় বিএনপি প্রার্থীর প্রচার মিছিলে জাবেদ রেজার জনসংযোগ

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান- ৩০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরির সমর্থনে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লামায় বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। মিছিলটি লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জাবেদ রেজা বলেন, “পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের জয়ের বিকল্প নেই। ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে সাধারণ মানুষকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী প্রচারণা জোরদার করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। মিছিলে লামা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT