খুলনা, বাংলাদেশ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের খুলনায় আগমন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাঃ
  লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
  শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল
  পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫
  জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকারদের ধরতে অভিযানে ডিবি
  কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ
  খুলনা ১ দাকোপ – বটিয়াঘায় জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  স্মার্ট ভোটার স্লীপের শুভ উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল 
  নতুন বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ
  পিটিসি, খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন):

লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

[ccfic]

খুলনা সময়ের খবরের ডেক্স : লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।লিবিয়া থেকে আলজাজিরা আরবির সংবাদদাতা আহমে খলিফা জানিয়েছেন, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। গত এক দশক ধরে জিনতান শহরে অবস্থান করছিলেন সাইফ।৫৩ বছর বয়সী সাইফকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওথমান। তবে হামলাকারী এবং হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। লিবিয়ার কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।লিবিয়ায় কখনো সরকারি পদে ছিলেন না সাইফ আল-ইসলাম গাদ্দাফি। তবে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত মুয়াম্মার গাদ্দাফির পর দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে বিবেচনা করা হতো তাকে। সেই বছরই মুয়াম্মার গাদ্দাফিকে হত্যা করে তার শাসনের অবসান ঘটায় বিরোধীরা।সাইফ গাদ্দাফিকে ২০১১ সালে প্রথমে জিনতানে কারাবন্দি করা হয়। পরে ২০১৭ সালে তাকে মুক্তি দেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT